শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

চার দেশ থেকে বিমানে আসছে পেঁয়াজ

তরফ নিউজ ডেস্ক : পেয়াজের লাগাতার মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে কার্গো বিমানে তুরস্ক, মিসর, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারিভাবে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ আমদানির আনুষ্ঠানিকতা শেষের দিকে। অল্প সময়ের মধ্যে এসব পেঁয়াজ বাজারে সরবরাহ করা হবে বলে জানা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে পেঁয়াজের বড় চালান বাংলাদেশে আসার পথে রয়েছে। শিগগিরই তা বাংলাদেশে এসে পৌঁছাবে।

এছাড়াও সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টেকনাফ স্থলবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পরিবহনে কয়েকদিনের জন্য সমস্যা হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় হতে এ পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে চলে আসবে এবং মূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com