রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পিইসি পরীক্ষার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : পিইসি পরীক্ষার পরপরই বাহুবল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে প্রশাসন।

রোববার বিকাল ৩টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত সদস্যগণ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, নিলুফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুন নূর মানিক, মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, সামছুদ্দিন তারা মিয়া, শাহ আবদাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, আনসার ভিডিপি অফিসার রানা বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমুুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com