রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টিসিবির পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কি, নারীসহ গু‌লি‌বিদ্ধ ২

তরফ নিউজ ডেস্ক : সিলেটে টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের ‘মিস ফায়ারে’ নারী-পথচারীসহ দুইজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন।

আহত পথচারী চন্দ্রকান্ত সিংহকে ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহত নারীর প‌রিচয় জানা যায়‌নি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকা‌বিবাজারের ক‌বি নজরুল অডিটো‌রিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ‌এ‌সময় আরও কয়েকজন আহত হন।

সিলেট কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পু‌লিশ ৫ জন করে ক্রেতাকে অডিটো‌রিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দি‌চ্ছিল। এর ম‌ধ্যে পেছন থে‌কে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ বাঁধা দেয়। এ সময় লোড করা এক‌টি শর্টগান থে‌কে অসাবধানতাবশত গু‌লি বের হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টি‌সি‌বি) উদ্যোগে ৪৫ টাকা দরে রিকা‌বিবাজার ছাড়াও নগরীর ক্বিন‌ব্রিজের নিচে ও বঙ্গবীর পয়েন্টে পেঁয়াজ ‌বি‌ক্রি শুরু হয়। রিকা‌বিবাজারে দু‌টি বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক গিয়ে নিজেদের ই‌চ্ছামত ক্রেতাদের লাইন সাজাতে গেলে উত্তেজনার সৃ‌ষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭ হাজার ২শত কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

পরে এই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

এদিকে, সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির পয়েন্টগুলো। এসময়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com