রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজারে পুলিশ প্রশাসনের মনিটরিং

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পেঁয়াজের পাইকারী ও খুচরা বাজার পর্যবেক্ষণ করেছে থানার পুলিশ প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের পাইকারী মার্কেট সেন্ট্রাল সড়ক পোস্ট অফিস সড়ক ও খুচরা বিক্রেতা নতুন বাজার ঘুরে দেখা হয়েছে।

এসময় মদিনা স্টোর, মদিনা ভান্ডার, জননী স্টোর ও আক্তার স্টোরে পেয়াজের বর্তমান মূল্য যাচাই করা হয় এবং গোদামে পেঁয়াজ মজুদ করা আছে কি না তা খতিয়ে দেখা হয়।

বিক্রেতারা জানান, মিয়ানমারের পেঁয়াজ ১৬০ টাকা, মিশরের পেঁয়াজ ১৫০ ও তুরস্কের পেঁয়াজ ১২০ টাকা করে বিক্রি করছেন।

বাজার মনিটরিংয়ে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াইয়া, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এখানে ব্যবসায়ী অধিক মুনাফায় পেয়াজ বিক্রি করছেন না। এছাড়া ব্যবসায়ীদের কাছে পেঁঁয়াজের কোনো মজুদ নেই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আশরাফুজ্জামান জানান, পেয়াজের বাজার যাতে স্থিতিশীল থাকে তাই বাজার মনিটরিং করা হয়েছে। এটা অব্যাহত থাকবে। কেউ যদি দাম বাড়িয়ে বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com