রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সমোঝতার পরও সব জেলায় প্রত্যাহার হয়নি পরিবহন ধর্মঘট

তরফ নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও ধর্মঘট প্রত্যাহার হয়নি সব জেলায়। রাজধানীতে গণ পরিবহন চলাচল স্বাভাবিক। তবে ঢাকার বাইরে অনেক এলাকায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত মানছে না শ্রমিকরা।

সকাল থেকেই নগরীর বিভিন্ন রুটে বাস ও পণ্য পরিবহনের ট্রাক চলাচল শুরু হয়েছে। ফিরে এসেছে কাওরানবাজার কর্মচঞ্চলতা। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় অনেকের কাছেই সিদ্ধান্তের বিষয়টি পৌঁছায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে নগরবাসী।

এদিকে, ঢাকার বাইরের চিত্র একেবারে ভিন্ন। বিশেষ করে খুলনা বিভাগের ১০ জেলা থেকে সকাল থেকে ছাড়েনি কোন দূরপাল্লার বাস। পণ্য পরিবহনেও অচলাবস্থা কাটেনি। বাস ছেড়ে যাচ্ছে না পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় টার্মিনাল সোনাডাঙ্গা থেকে। দূরপাল্লার বাস ছাড়ছে না বিভাগের অন্য জেলা থেকেও। অভ্যন্তরীণ রুটে কিছু বাস আর ট্রাক চললেও তার সংখ্যা খুবই কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। একই অবস্থা রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েক জেলায়। সীমিত পরিসরে বাস চলছে সবকটি রুটে। চট্টগ্রাম বিভাগেও সীমিত পরিসরে চলছে বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com