রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

৯৯৯-এ ক্রেতার অভিযোগ, মরা মুরগি বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহপরান (রহ.) মাজার গেইট এলাকায় একটি পোল্ট্রি ফার্মে মরা মুরগি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন পেয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, শাহপরান মাজার গেইট এলাকার মেসার্স সোয়েব ডিজিটাল পোল্ট্রি ফার্ম-২ এ মরা মুরগি বিক্রি করা হচ্ছে- বৃহস্পতিবার সকালে ৯৯৯ নাম্বারে ফোন করেন ইকবাল আহমদ নামের এক ব্যক্তি এমন অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শাহপরান থানার এএসআই সেলিম সিরাজ ঘটনাস্থলে গিয়ে ফার্মের মালিক ইমানুল হককে আটক করেন। এসময় ফার্ম থেকে ৪০-৫০টি মৃত মোরগ-মুরগি জব্দ করে পুলিশ।

পরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ইমানুল হককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইমানুল হক শাহপরানের নিপবন আবাসিক এলাকার ৩নং রোডের বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি ছাতকের মহনপুরে। ইমানুলের বাবার নাম মৃত মফিজ আলী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ইমানুল হক শাহপরানের নিপবন আবাসিক এলাকার ৩নং রোডের বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি ছাতকের মহনপুরে। ইমানুলের বাবার নাম মৃত মফিজ আলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com