রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি’র জামিনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ডিএনআই মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি জামিনে মুক্তি লাভ করেছেন।

বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শামছুল আলম উজ্জ্বল।

অলিউর রহমান অলি গত ১৮ নভেম্বর করাতকল (লাইসেন্স) বিধিমালা- ২০১২এর আওতায় মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হন।

তার জামিনে মুক্তির খবরে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ কারাফটকে নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অলিউর রহমান অলি মুক্তি পেয়ে সন্ধ্যা ৬টায় কারাফটকে এলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে শ্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে অর্ধশতাধিক মোটরসাইকেল সহকারে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তাকে বাহুবল নিয়ে আসেন।

সন্ধ্যার পর বাহুবল মধ্যবাজারে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com