রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসামে শিশু অধিকার বিষয়ক আলোচনা সভা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার লাকসামে শিশু অধিকার সনদের ৩০ বছর অর্জন, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা মিলনায়তনে গোমতী শিশু ফোরাম, নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে গোমতী শিশু ফোরামের সভাপতি জান্নাতুল ফেরদাউস এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পায়েল সিংহের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও। আলোচনা সভা শেষে শিশু ফোরামের খুদে শিল্পি আকলিমা আক্তার, ফাতেমা আক্তার, মিলন হোসেন, রাবেয়া আক্তার, সোহানা আক্তার, সানজিদা আক্তার, মারিয়া আক্তার, মিনু আক্তার নৃত্য, পায়েল সিংহ, খাদিজা আক্তার,ইশরাত জাহান, আরমান হোসেন, চাঁদনী আক্তার, মাহফুজা আক্তার, তাহমিনা আক্তার, নাসির হোসেন গান ও আফরোজা যুথী, শারমিন আক্তার, খাদিজা আক্তার, রাবিয়া আক্তার যৌতুক ও শিশু নির্যাতনের উপর নাটক পরিবেশন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com