রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বাহুবলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯ পালন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বাহুবল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বক্ষর অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপত্বিতে ও পংকজ কান্তি ঘোপ টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) খৃটপার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর।

স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইসহাক মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, এম সামছুদ্দিন, এম এ মজিদ তালুকদার, আলমগীর কবীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com