মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

কমলগঞ্জে ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সামনে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টায় মাগুরছড়া ছড়া এলাকার রেলওয়ের ২৯৬/৪ কিলোমিটার স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির গেইটম্যান দুলাল ভূঁইয়া জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাগুরছড়া পুঞ্জি অতিক্রম করার পর ২৯৬/৪ কিলোমিটার এলাকায় এক অজ্ঞাত যুবকের দ্বি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াংকে জানালে, তিনি কমলগঞ্জ থানাকে ঘটনাটি জানান।

খবর পেয়ে প্রাথমিকভাবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাটি শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার পুলিশকে অবহিত করলে বিকার সোয়া ৪টায় এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে সুরতহাল তৈরি করে মরদেহটি উদ্ধার করে নেয়। স্থানীয় লোকজন ধারণা করছেন লোকটি ট্রেন থেকে পড়ে কাটা পড়ে মারা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের কোন পরিচয় পাওযা যায়নি। পরিচয় না পেলে ময়নাতদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com