রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহন করেন- থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তনুজ রায়, সাধারণ সম্পাদক ফয়জুর রব ফনি, সহ সভাপতি কাঞ্চন বণিক, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম সানু, কাউন্সিলর জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, সাংবদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, পৌর আওয়ামলীগ নেতা এটিএম রুবেল, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, রনধীর দাশ,আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, নিতাই আচার্য্য প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com