বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দুই শতাধিক পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় পানির দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ দিন ধরে নগরের ৫, ১৪, ১৮, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছিলেন। এ অভিযানের প্রথম ধাপে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

মঙ্গলবার সকালে নগরের ১৪ নম্বর ওয়ার্ডের কাষ্টঘর এলাকার বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক বাসাবাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের অভিযান শেষে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নগরের বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর থেকে মেয়রের নির্দেশে এ অভিযান শুরু হয়। অভিযানে আবাসিক ও বাণিজ্যিক বাসাবাড়ির পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ বকেয়া বিল আদায় সাপেক্ষে পানির লাইন বৈধ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে আধা ইঞ্চি পানির লাইনের স্থলে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার না করা এবং আবাসিক পানির লাইন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে মেয়র বলেন, শুষ্ককালে পানির চাহিদা বেড়ে যায়। এ সময় পানির সুষম বণ্টনসহ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সংযোগ চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে জরিমানা ধার্য করে সমুদয় বকেয়া আদায় এবং সংযোগও বৈধ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com