বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হাইকোর্ট এলাকায় ৩ মোটরসাইকেলে আগুন

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিএসএমএমইউ থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার। এর আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com