রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে রেজাউল করিম নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের রুস্তম আলী সর্দারের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, নিহত রেজাউল করিম রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। পরিবারের লোকজন সকালে তাকে অনেক ডাকাডাকির পর সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে তার রুমে প্রবেশ করে। এ সময় তাকে ফ্যানের সাথে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com