রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে ১০ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে উপজেলার মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক ও সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমিল রিছিল।

জরিমানা আদায়কৃত ইটভাটাগুলো হলো- যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, শমিন ব্রিকস, ইন্তাজ ব্রিকস, একতা ব্রিকস, পদ্মা-১ ব্রিকস, পদ্মা-২ ব্রিকস, রিয়াদ ব্রিকস ও সিএনআই রাবার ফ্যাক্টরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইটভাটাগুলো সরকারি বিধিমালা অনুসরণ না করে তাদের ইচ্ছেমত ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। লাইসেন্স না থাকা, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকা, ঝিগঝাগ চুল্লি না থাকা ও কৃষি জমিতে ভাটার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়াও একটি রাবার ফ্যাক্টরীতে বর্জ্য শোধনাগার না থাকায় জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com