সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে স্পিনিং মিল শ্রমিককে ধর্ষণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ করেছে এক অটোরিকশা চালক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ধর্ষক শাহিন মিয়াকে (২৫) মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ । সে উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক হাড়িয়া গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তার কর্মস্থল বেজুড়া কারখানায় যাওয়ার পথে অটোরিকশার চালক আন্দিউড়া নির্জন এলাকায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক মাধবপুর থানায় শাহিন মিয়াকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে শাহিনকে গ্রেফতার করে বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com