শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে মাতালের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মদ খেয়ে মাতলামির অভিযোগে বশির আহমেদ (২৭) নামের এক ইটভাটা শ্রমিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টপার হিমেল রিছিল এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত শ্রমিক বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার হরশপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে ও বাহুবল উপজেলার মেট্রো ব্রিকসের শ্রমিক।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মিরপুর বাজার বিশ্বরোডে অবস্থিত বনফল কনফেকশনারীর সামনে ইটভাটা শ্রমিক বশির আহমেদ মদ খেয়ে মাতলামী করতে থাকে। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশ মাতালকে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টপার হিমেল রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত মাতালকে বুধবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com