রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিভার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লা লিভার ক্লাব লাকসাম শাখার উদ্যোগে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বল্পমূল্যে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং মানুষের মাঝে সচেনতা সৃষ্টির লক্ষ্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে।

কুমিল্লা লিভার ক্লাব ও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ওইদিন সকাল ১১ টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোস্তফা হলে কুমিল্লা লিভার ক্লাব লাকসাম শাখার চেয়ারম্যান নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) ডা. জহির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামূল্যে হেপাটাইটিস-বি, ডায়েবিটিকস ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম।

কুমিল্লা লিভার ক্লাব লাকসাম শাখার জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান দুলালের সঞ্চালনায়অনুষ্ঠানে হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন, কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. ফরহাদ আবেদীন।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইজাজুল হক, সহভাপতি লুৎফুর বারী চৌধুরী, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, কুমিল্লা লিভার ক্লাব লাকসাম শাখার ভাইস চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুস, সৈয়দ ওমর আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মো. আওরঙ্গজেব খান রুবেল, সদস্য সুখেন সাহা, এনায়েত উল্লাহ হেজাজী, মারিয়া নূরজাহানারা ভূঁইয়া, মো. কামরুজ্জামান আরিফ প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ১১২জনের বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস, ডায়েবিটিকস ও রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বল্পমূল্যে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করেন, কুমিল্লা লিভার ক্লাব নার্সিং ইন্সটিটিউট শাখা এবং স্বেচ্ছাসেবী সংগঠণ মানবতার তরে মানব প্রেমী লাকসাম শাখা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com