শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে সিএনজি অটোরিকশার ধাক্কায় কালা চাঁন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালা চাঁন হবিগঞ্জ সদর চরহামুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা চাঁন হবিগঞ্জ থেকে চুনারুঘাটে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com