রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নুর ইসলাম মিয়া ও আরজু মিয়ার মধ্যে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে আরজু মিয়া, শাহিন মিয়া, কামাল মিয়া, আল আমিন, মহরম আলী, রুবেল মিয়া, শিপন মিয়া ও জুয়েল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপরে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com