রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফুটপাতে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জে ফের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়কের ফুটপাত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দেড় মাসের মধ্যে তিন নবজাতকের মরদেহ উদ্ধার করল ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

এদিকে একের পর এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয়রা বলছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খুঁজে বের করা প্রয়োজন।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com