বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

অবৈধভাবে বালু উত্তোলন: ৭ জনের কারাদণ্ড, ড্রেজার জব্ধ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার জব্ধসহ ৭জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রামমান আদালত।

শুক্রবার (২০ডিসেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর উত্তর পাড়া এলাকায় সুরমা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।

এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জালাল উদ্দিন (৪০), জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র এরশাদ মিয়া (১৮), ইউসূফ নগর গ্রামের আবুল খয়েরর পুত্র জিয়াউর রহমান (৩৮), ধানু মিয়ার পুত্র শাহব উদ্দিন (৩৭), শরীফপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আইয়ুব আলী (২০) ও সহোদর সামাদ মিয়া (২৬) ও খুজাতপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র পাবেলুর রহমান (২২)কে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্ধ করে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com