শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা

মাধবপুরে গাঁজাসহ সাবেক কমিশনার গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে গাঁজাসহ গ্রেফতারকৃত সাবেক পৌর কমিশনার বেনু রায় ও তার সহযোগী – ছবি : জাগরণ
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ গাঁজাসহ সাবেক পৌর কমিশনার বেনু রায় ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ উল্লিখিত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক আলাউদ্দিন গ্রেফতারকৃত সাবেক কমিশনার বেনু রায় ও আলী আজগরকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com