রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন উপজেলার ১৫নং ইউনিয়নের পৈলারকান্দি গ্রামবাসী।

শনিবার (২১ডিসেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক (প্রশাসন) এর নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

দেশীয় অস্ত্র জামদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই দেশীয় সুচালো ও ধারালো অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গা প্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন।

স্থানীয় পৈলারকান্দির রত্নাবাজারে দেশীয় অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র সভাপতিত্বে ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (বানিয়াচং) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) তৃপ্তি মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) মানছুরা আক্তার।

উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবদাশ, সাংবাদিক এস এম ফিরোজ আলী,রায়হান উদ্দিন সুমন, তানজিল হাসান সাগর, পৈলারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোয়াজ আলীসহ গ্রামবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com