শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রদ্ধা-ভালোবাসায় স্যার আবেদকে শেষ বিদায়

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সকাল হয়েছে ঠিকই। তবুও চারদিকটা কেমন যেন থমথমে। শোকের ছায়া ভর করেছে স্টেডিয়াম এলাকার চারপাশে। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

প্রথমেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি।

তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য অধ্যাপক ড. তানিম, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে রিদওয়ানুল হক। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়, বিকাশ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা, কারিতাস, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন এনজিও অব বাংলাদেশ, বাংলা একাডেমী ও প্রশিকা।

ইতোমধ্যে ফুলে ফুলে ছেঁয়ে গেছে স্যার ফজলে হাসান আবেদের কফিন। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় আবেদ স্যারকে।

শ্রদ্ধা নিবেদন চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর সেখানেই মরহুমের জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে কোটি কোটি শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com