বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে মানববন্ধন

তরফ নিউজ ডেস্ক : ‘ধূমপান ও মাদককে না বলুন, সু-স্বাস্থ্য সম্মত সামাজিক পরিবেশ রক্ষা করুন’ এই শ্লোগানকে ধারণ করে পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় নগর ভবনের সামনে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বারের আইনজীবী, ফেডারেশনের উপদেষ্টা ও আজীবন সদস্য অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।

মানববন্ধন কর্মসূচী পালন কালে বক্তারা বলেন, প্রকাশ্যে ধূমপান একটি দণ্ডনীয় অপরাধ। যেহেতু ধূমপান স্বাস্থ্য ও সমাজের জন্য ক্ষতির কারণ। তাই যানবাহন, মার্কেট, বিপণী বিতান, হোটেল-রেস্টুরেন্ট, টার্মিনাল, অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান বন্ধে গণসচেতনতা সৃষ্টি করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পাশাপাশি পাবলিক প্লেসকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করে সাইনবোর্ড ঝুলানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। ধূমপান ও মাদক মুক্ত দেশ ও সমাজ গঠনে সচেতন মহলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয় মানববন্ধনে।

ফেডারেশনের নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি আব্দুল রাহাত জাবেদ ও প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ রহমান, রেজাউল করিম চৌধুরী, কামরুল ইসলাম, ডালিম আহমদ, ইফজালুর রহমান, সুলতান আহমদ, উজ্জ্বল চন্দ্র, আরিফুর রহমান আরিফ, মাষ্টার শামসুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমদসহ নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com