মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিলেটে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে বিজিবি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজিবি কর্মকর্তারা জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২০১৮ সালের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট।

এ সময় বক্তব্য রাখেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাউও হক, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com