রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাতে কম্বল নিয়ে অসহায়দের বাড়িতে হাজির ডিসি

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে কাঁপছে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। এসব মানুষের কষ্ঠ লাঘবে শীতবস্ত্র (কম্বল) নিয়ে বাড়ি বাড়ি গেলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ি, হাজীপাড়া, মল্লিকপুর, ওয়েজখালী, বারঘরসহ বিভিন্ন এলাকার ৫২টি পরিবারের ও রাস্তার পাশে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে দেখে শীতে কষ্ট পাওয়া মানুষরা খুশিতে আত্মহারা হয়ে যান।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শীতবস্ত্র বিতরণের জন্য যে শীতবস্ত্র দেয়া হয়েছে আমি সেগুলোই দিতে এসেছি। আমার জেলার দরিদ্র মানুষ শীতে কষ্ট পাক আমি তা চাই না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের কাছে দেয়া হয়েছে। তারা তাদের নিজ নিজ উপজেলার শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করছেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, সহকারী কমিশনার জহিরুল আলম, এসএম রেজাউল করিম, মো. রিফাতুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com