সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ঢাকা উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক বিএনপির প্রার্থী

গুলশান কার্যালয়ে ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল (ডানে)।

তরফ নিউজ ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ উত্তর সিটিতে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসে মেয়র পদে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎ নেন। এ সময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।

মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিটি উত্তরের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও সিটি দক্ষিণের জন্য ইশরাক হোসেন সশরীরে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তাবিথ আউয়াল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইশরাক অবিভক্ত ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার পুত্র।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, নগরবাসীকে স্বস্তি দেয়ার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মশা নিধন ও যানজট নিরসনে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা নেয়া হবে।

ইশরাক হোসেন বলেন, নগরবাসীকে সেবার করার সুযোগ চাই।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি (শুক্রবার)। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com