বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

খারাপ চরিত্রের লোকদের চারিত্রিক সনদ না দেওয়ার নির্দেশ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, যারা সমাজের চিহ্নিত চাঁদাবাজ, লাঠিয়াল, মাদক ব্যবসায়ী ও নানা অপকর্মের সাথে জড়িত তাদেরকে চারিত্রিক সনদপত্র দেয়া যাবেনা।

তিনি রোববার (২৯ডিসেম্বর) বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের এক ঝঁটিকা সফরে এসে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া ও পরিষদের সদস্যদের কে এই মর্মে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, অপরাধীরা যতো বড় শক্তিশালীই হোক কাউকে ছাড় দেয়া হবেনা। বর্তমান সরকার অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ প্রয়োজনে যদি চারিত্রিক সনদ দিতেই হয় তাহলে সনদপত্রে তাদের অপরাধের ধরণ উল্লেখ করে দিতে হবে বলে জানিয়ে দেন জেলা প্রশাসক।

এর আগে জেলা প্রশাসক কামরুল হাসান ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনু খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, ইউপি সচিব ফয়সল আহমেদ, রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, ইউপি সদস্য জাহাঙ্গির আলম, কামাল মিয়া, লালু মিয়া, নুরূল ইসলাম, বাবলু মিয়া, মহিলা সদস্যা, আম্বিয়া বেগম, হেনা আক্তার দিনা, উদ্যোক্তা আনসার আলী, প্রমুখ।

জেলা প্রশাসক কামরুল পরে ইউনিয়ন পরিষদের দফাদার ও চৌকিদারদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com