শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বেলা ১১টার টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সেই সঙ্গে ট্রেনের লাইনচ্যুত বগিগুলো ফেঞ্চুগঞ্জ-ব্রাহ্মণবাজার আঞ্চলিক সড়কের ওপরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে ট্রেনের বগি অপসারণের অপেক্ষায় ছিল সহস্রাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চার ঘণ্টা পর বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাস মাহমুদ বলেন, ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ট্রেনের লাইনচ্যুত বগিটির চাকা ও টুলে সমস্যা ছিল। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক অবস্থায় ৩০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com