রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কমলগঞ্জে অনুমোদনহীন ইউনানি ওষুধের ডিপো সিলগালা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে ভানুগাছ-শমশেরনগর রোডে অবস্থিত সৃজন ন্যাচারাল হেলথ কেয়ার এর পরিবেশক আশরাফুল ল্যাবরেটরীজ নামের একটি ইউনানি ঔষুধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক বলেন, ”যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ‘আশরাফুল ল্যাবরেটরীজ’ নামের একটি ইউনানী প্রতিষ্ঠান এর ডিলার অনুমোদন ছাড়া ১০০ টাকা নিয়ে এরিয়া ম্যানেজার, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মী পদে আকর্ষনীয় বেতনের অফার দিয়ে প্রায় অর্ধশতাধিক লোকের লিখিত পরীক্ষা গ্রহণ করে। কয়েকজনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে গ্রহণ করে। সরকারি নিয়ম ভঙ্গ করে অনুমোদন ছাড়া লোক নিয়োগ করা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।”

এ সময় আশরাফুল ল্যাবরেটরীজ এর পরিবেশক সজল দেবনাথ চাকরী প্রার্থীদের নিকট থেকে অবৈধভাবে গ্রহণ করা অর্থ ফেরত প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com