বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন

তরফ নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন দুই বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনে ৫৫টি ধারা রয়েছে।

আইনের খসড়ায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ অথরিটি হবে, কীভাবে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ হবে এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

অন্য বিশ্ববিদ্যালয়ের আইন যে রকম তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আইন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে প্রতিষ্ঠিত হবে।

মন্ত্রিসভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন দেওয়া হয় উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনের মতো করা হয়েছে। নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

সুনামগঞ্জের প্রতিষ্ঠিত হলেও কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

এ দু’টিসহ এ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৫০টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com