রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

পিইসিতে কিশলয় জুনিয়র হাই স্কুল এর সাফল্য

নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুল থেকে এবারের পিইসি পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কিশলয় জুনিয়র হাই স্কুল বাহুবল উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এ সফলতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দিয়েছে।

কিশলয় জুনিয়র হাই স্কুল ২০১৮ সালের পিইসি পরীক্ষায় বাহুবল উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এবারের পিইসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে কিশলয় জুনিয়র হাই স্কুল।

স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ জানান, আগামী পিইসি পরীক্ষায় কিশলয় জুনিয়র হাই স্কুল প্রথম স্থান অর্জন করবে বলে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের বিশ্বাস। এবারের বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায়ও উপজেলায় শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com