রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

জকিগঞ্জে ৩ হাজার ৬৫ পিছ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ৩ হাজার ৬৫ পিছ ইয়াবাসহ কাওসার আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জকিগঞ্জ থানাধীন কাদিরপুর গ্রামের মোবাইল ফোন কোম্পানির নির্মিত টাওয়ারের সামন থেকে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ ।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর আব্দুন নাসেরের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ষোলটি বায়ুরোধক পলিব্যাগের ভিতর হতে মোট ৩ হাজার ৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। কাওসার আহমেদ জকিগঞ্জ থানাধীন মুমিনপুর গ্রামের আব্দুল করিমের পুত্র।

এই ঘটনা সংক্রান্তে এসআই মো. মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৩ তারিখ-০৩/০১/২০২০খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ও ১০(৪) মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়। জকিগঞ্জ থানা পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয় বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে থানা পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com