শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : কমলগঞ্জে ক্ষণগণনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কমলগঞ্জেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে স্থাপন করা হয় ক্ষণগণনা যন্ত্র। এর আগে বিকাল ৩টা থেকে শুরু হয় আলোচনা সভা।

কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান পিপি আজাদ, ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, বিলকিস বেগম,পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ,ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. সানোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজীব, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উপজেলা ছাত্রলীগ, যুবলীগের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com