বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ওসমানী বিমানবন্দরে ৩০ হাজার পিস বেনসন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৩০ হাজার পিস বেনসন সিগারেট আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় বিজি ৬০৫ নম্বর ফ্লাইট থেকে এগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা।

সন্ধ্যা আটটায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৫টায় ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ঢাকা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি-৬০৫ অবতরণ করলে এ ফ্লাইটে সিগারেট আসতে পারে মর্মে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার ডা. গোলাম মো. মুনীরের কাছে গোপন সংবাদ থাকায় ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর, সিলেটের কাস্টমস দল সতর্ক অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে গোপন সংবাদ মোতাবেক লাউঞ্জের ভেতরে বেল্টের পাশে দুটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে সেগুলো স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হয়।

এসময় ১৫০ কাটন Benson & Hedges সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা এবং শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com