রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত মেলার উদ্বোধন করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও ডিএনআই সরকারি হাই স্কুলের সহকারি শিক্ষক মিল্টন বিশ্বাসের পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, একাডেমিক সুপারভাইজার সুহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি স্টল অংশগ্রহণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com