মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খোয়াই নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খোয়াই নদী থেকে ইসমাইল হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের দুবাই প্রবাসী ফারুক মিয়ার ছেলে। সে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন সাইম মিয়া (১৫) কে আটক করা হয়েছে। সে একই এলাকার কদর আলীর ছেলে।

নিহত শিশুর মা জানান, কিছুদিন আগে ইসমাইল হোসেনকে ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কিনে দেওয়া হয়। শুক্রবার বিকেলে সে ইউটিউবে ছাড়ার জন্য ফানি ভিডিও করতে মোবাইল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সে বাড়ি ফিরে আসেনি।’

এ ব্যাপারে ওইদিন রাতেই নিখোঁজ ছাত্রের মা হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া এলাকায় তার লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্কুলছাত্রের মা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com