বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

গাছের সাথে বাঁধা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা অবস্থায় ইব্রাহীম মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ফিনলের ভুড়ভুড়িয়া চা বাগানের বধ্যভূমির পাশের একটি গাছের সাথে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল থেকে ইব্রাহীম নিখোঁজ ছিল। এ ঘটনায় রাতে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে গেলে একটি গাছের গোড়ার সাথে বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি বিশেষ দল ঘটনাস্থলে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com