বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ২৩ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ছোট্ট দেশ গাম্বিয়া যে মামলা দায়ের করেছে, সেই মামলায় জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৩ জানুয়ারি।

মঙ্গলবার রাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। এর আগের দিন সোমবার গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের টুইটারের পোস্ট থেকে এমন তথ্য জানা গেছে।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি গণহত্যার অভিযোগে করা মামলার শুনানি অনুষ্ঠিত গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে।

এর আগে গত ১১ নভেম্বর ২০১৯, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে এ মামলাটি করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। তাতে তিনি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন। অন্তবর্তীকালীন জরুরি প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেন তামবাদু। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালত জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এ তারিখ ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com