সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান (বিপিএম)।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ উদ্যোগে শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫জানুয়ারী) বিকালে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি (উপ মহা পরিদর্শক) কামরুল আহসান, বিপিএম (বার)।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবু রণধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ারুল হক (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা প্রাক্তন স্বাস্থ্য উপপরিচালক ডা. হরিপদ রায়, ওসি তদন্ত সোহেল রানা, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সম্পাদক হাজী কামাল হোসেনসহ পৌর কাউন্সিলরগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com