মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তাহিরপুরে পিআইসি কমিটিতে বড় ভাই সভাপতি ছোট ভাই সদস্য সচিব!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের জন্য গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটিতে দক্ষিন শ্রীপুর ইউনিয়নের আপন দুই ভাইকে ২টি পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিব মনোনীত করা হয়েছে।কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধের পার্শবর্তী জমির মালিকদের পিআইসি কমিটিতে রাখার কথা থাকলেও নীতিমালা তোয়াক্কা না করেই মনিটরিং কমিটি তাদের পিআইসি মনোনীত করেছেন।

পিআইসি দুই সহোদর হলেন, দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিন তালুকদারের ছেলে আমির হামজা কয়েস ও তার ছোট ভাই মো: সুহেল। তার মধ্যে হালির হাওরের প্রকল্প বাস্তবায়ন কমিটি নং-১৫ তে আমির হামজা কয়েসকে সভাপতি ও শনি হাওর উপ প্রকল্পের কমিটি নং-১০ এ মো: সুহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গঠিত ২টি প্রকল্পের জমি পার্শবর্তী কৃষকদের দাবি,বাঁধের পাশে আমাদের জমি থাকা সত্বেও কাবিটা নীতিমালা তোয়ক্কা না করে কিভাবে একই পরিবারের ২ ভাইকে পিআইসি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। গোপন অর্থের বিনিময়ে ২ ভাইকে পিআইসি দেওয়া হয়েছে জানিয়ে কৃষকরা বলেন, তারা অর্থের বিনিময়ে পিআইসি হয়েছে তাই তাদের বাতিল করে নতুন করে বাঁধ তীরবর্তী কৃষকদের পিআইসি মনোনীত করা হউক।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,কোন অর্থের বিনিময়ে নয় মনিটরিং কমিটির সিদ্ধান্তেই ২ ভাইকে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে মনোনীত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com