বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে কৃষি জমি

এম সাজিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার স্ন্নানঘাট গ্রামের পশ্চিম দিকে ‘কাজী ফার্ম’ নামের একটি কোম্পানী বিশাল এলাকা জুড়ে বালু ভরাট করার নামে শত শত কৃষি জমি বিনষ্ট করছে। এখানে ফার্ম করার নামে প্রায় দেড়’শ একর জমি ক্রয় করে তা বালু দ্বারা ভরাট করতে স্থানীয় কৃষকদের জমি থেকে থেকে ৮-১০টি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে ওই বালু আশপাশের কৃষকের অনুমতি ছাড়াই তাদের জমির উপর দিয়ে পাইপের মাধ্যমে কোম্পানীর জমিতে নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে বালু উত্তোলন করতে এতই গভীর করা হচ্ছে যে, পার্শ্ববর্তী মালিকানা জমি ভেঙ্গে তা একাকার হয়ে পড়ছে। এ অবস্থায় কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে নির্বিঘ্নে বছর ধরে কাজী ফার্ম অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রতিবাদ করলেও তারা প্রভাবশালীদের হুমকীর কারণে সফল হচ্ছে না। ফলে চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চয়তায় পড়েছে। এমনকি স্থানীয় এলজিইডির রাস্তার পাশে বালু উত্তোলন করায় গুরুত্বপূর্ণ এ সড়কটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় রাস্তা ধসে পড়তে পারে। কাজী ফার্মের এমন জনস্বার্থ বিরোধী কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় কৃষকরা।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে তালেব আলী সম্প্রতি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও স্নিগ্ধা তালুকদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com