রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিংবডির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও রবিন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৯ পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবডির সভাপতি নীরঞ্জন সাহা নীরু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, মিরপুর এফএন হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মীর মাহমুদুল হোসেন, মিরপুর কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক আইয়ূব আলী, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামসুদ্দিন, ভুলকোট হাই স্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া, শাহজালাল হাই স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মানব কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য আব্দুল মতিন, সাংবাদিক এম সাজিদুর রহমান, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম মোয়াজ, পিটিএ কমিটির সভাপতি সমুজ আলী রানা, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শশাঙ্ক দত্ত, পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুর রহমান ও উপস্থাপনায় ছিলেন প্রভাষক সুলতান আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তির হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com