সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিমান এখন লাভজনক প্রতিষ্ঠান : মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, গত ১ বছরের ভেতর সব দেনা পরিশোধ করে বিমান মন্ত্রণালয় ২৭৩ কোটি টাকা আয় করেছে। বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) মাধবপুর উপজেলার কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ কে দুর্নীতি মুক্ত করা হবে। জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, ঢাকা সিলেট রেলপথের হরষপুর স্টেশনে পারাবত ট্রেন স্টপেজের বিষয়টি নিশ্চিত করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর নুর, রহম আলী, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com