বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও দুজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আরএন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) এবং একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।

আহতরা হলেন- নিহত তিথীর ছেলে মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন ইয়াশা আপন বোন ও তিথী তাদের ভাবি।

জানা যায়, রাত ১টার দিকে শহরে যাওয়ার পথে বিমান মোড়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনের মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com