রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের নতুন সদস্য হিসেবে ৪জন সাংবাদিক যোগদান করেছেন।

শনিবার (১৮জানুয়ারি) বেলা ১১টায় বানিয়াচং বড়বাজারস্থ সাদিয়া ইলেক্ট্রেনিক্স এর দোতলার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় সভায় প্রেস ক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর বিশদ আলোচনা রাখেন সাংবাদিকগণ। ক্লাবে নতুন সদস্য নেয়ার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন উপস্থিত বানিয়াচং প্রেস ক্লাবের সাংবাদিবৃন্দ।

বানিয়াচং প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ৪জন সাংবাদিক তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে মিষ্টিমুখ করিয়ে ক্লাবের সাধারণ সদস্য হিসেবে যোগদান করান সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রেস ক্লাবে যোগদানকৃত সাংবাদিকরা হলেন-দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার জীবন আহমেদ লিটন, দৈনিক খোয়াই পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাহিদুর রহমান, বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আলআমিন খান, ডেইলি বাংলাদেশ ও আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর।

সভায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র চিঠির পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নামের তালিকা প্রনয়ন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে যে কোনো একদিন ক্লাবের বার্ষিক বনভোজন করার জন্য তারিখ নির্ধারণ করা হয় সভায়।

অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সর্বসম্মতিক্রমে সভায় নিন্দা প্রস্তাব গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম,প্ রকাশনা সম্পাদক শিব্বির আহমেদ আরজু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, কার্যকরী কমিটির সদস্য-আব্দুল হক মামুন, জসিম উদ্দিন, আব্দাল মিয়া, আতাউর রহমান, দিলোয়ার হোসেনসহ বানিয়াচং প্রেসক্লাবে সদ্য যোগদানকৃত ৪ সাংবাদিক।

এছাড়াও সভায় বানিয়াচং প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আখলাক হুসাইন খান খেলু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ শিব্বির আহমেদ আরজু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com