রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে রাস্তায় অবৈধভাবে বালুর স্তুপ, জনদুর্ভোগ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তায় অবৈধভাবে বালু স্তুপ করে রেখে চলছে ব্যবসা। পরিবেশ নষ্টসহ রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

জানা যায়, উপজেলার ভানুগাছ-শমশেরনগর ব্যস্ততম সড়কের ভানুগাছ খাদ্য গুদামের দেয়াল ঘেষে সরকারী রাস্তার পার্শ্ব দখল করে অবৈধভাবে বালুর স্তুুপ করে রাখা হয়েছে। প্রতিদিন ভোর রাতে উপজেলার বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন করে ট্রাক যোগে এনে এখানে জড়ো করে রাখে।

স্থানীয় পথচারীরা জানান, বিকাল বেলায় ট্রাক যোগে এসব রাখা বালু আবারো ট্রাক যোগে দেশের অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। ব্যস্ততম সড়কের পার্শ্বে এভাবে অবৈধভাবে বালু রাখার কারণে রাস্তাটি সরু হয়ে পড়েছে। তাই এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ ব্যবসা চললে ও অদৃশ্য কারণে প্রতিকারে নির্বিকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com