রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

তরফ নিউজ ডেস্ক : ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল না করলেও ৮টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার সময় ৮টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com